বাংলাদেশের ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে সর্বোচ্চসংখ্যক পুরস্কার অর্জন করেছে রবি আজিয়াটা পিএলসি। শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের লেকশোর গ্র্যান্ডে আয়োজিত অনুষ্ঠানে রবি মোট পাঁচটি পুরস্কার লাভ করে, যার মধ্যে তিনটি গোল্ড ও দুটি সিলভার রয়েছে।
এই পুরস্কারটি জাতিসংঘের গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ এবং ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ যৌথভাবে প্রদান করে। রবি কর্মীদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়ন, সাপ্লাই চেইন ও ডিস্ট্রিবিউশন, এবং ইএসজি প্রযুক্তি ও ডিজিটাল উদ্ভাবন ক্যাটাগরিতে গোল্ড পুরস্কার অর্জন করে।
এছাড়া, দক্ষতা উন্নয়ন ও কর্মীদের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই ব্র্যান্ড যোগাযোগ ক্যাটাগরিতে সিলভার পুরস্কারও লাভ করে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। পুরস্কার বিতরণ করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এইচ.ই. মাইকেল মিলার, এবং জাতিসংঘের গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশের নির্বাহী পরিচালক শাহামিন এস. জামান।
রবির পক্ষে পুরস্কার গ্রহণ করেন কোম্পানির চিফ পিপল অফিসার মুহাম্মদ শোয়েব বেগ, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, এবং কাস্টমার ভ্যালু সলিউশনস বিভাগের পরিচালক মানিক লাল দাস।
ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস দেশের একমাত্র বিশেষায়িত পুরস্কার, যা ব্যবসায়িক কার্যক্রমে পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা এবং সুশাসন কার্যকরভাবে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে করপোরেট প্রতিষ্ঠানের অবদানকে স্বীকৃতি দেয়।