রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো? উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, ১৭২ সড়ক বন্ধ
অর্থনীতি

তিতাস গ্যাসের গ্রাহকদের জন্য গ্যাসের তীব্র স্বল্পচাপের সতর্কতা

মহেশখালীতে এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় তিতাস গ্যাসের গ্রাহকদের জন্য স্বল্পচাপের সতর্কতা জারি করা হয়েছে।

তিতাস গ্যাসের গ্রাহকদের জন্য গ্যাসের তীব্র স্বল্পচাপের সতর্কতা

মহেশখালীতে অবস্থিত এলএনজি টার্মিনালগুলো থেকে আরএলএনজি সরবরাহ কমে যাওয়ার কারণে তিতাস গ্যাসের অধিভুক্ত এলাকায় গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে।

মঙ্গলবার (২১ জুলাই) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বার্তায় এ তথ্য জানায়। কোম্পানির মতে, কারিগরি ত্রুটির কারণে এলএনজি টার্মিনালগুলো থেকে আরএলএনজি সরবরাহ প্রায় ৪৫০ এমএমসিএফডি কমে গেছে।

এ পরিস্থিতিতে, তিতাস গ্যাসের অধিভুক্ত এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাসের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। কোম্পানি জানায়, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত গ্রাহকদের গ্যাসের তীব্র স্বল্পচাপের মুখে পড়তে হবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

বিজ্ঞাপন