রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো? উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, ১৭২ সড়ক বন্ধ
অর্থনীতি

দৌলতদিয়ায় ১০ কেজির বিরল ঢাই মাছ ৫৮ হাজার টাকায় বিক্রি

দৌলতদিয়ায় ১০ কেজি ৮০০ গ্রাম ওজনের ঢাই মাছ ৫৮ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে।

দৌলতদিয়ায় ১০ কেজির বিরল ঢাই মাছ ৫৮ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়া ১০ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি বিরল প্রজাতির ঢাই মাছ ৫৮ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে চট্টগ্রামের জাহাঙ্গীর চৌধুরী নামের এক সৌদি আরব প্রবাসী মাছটি প্রতি কেজি ৫ হাজার ৪০০ টাকা দরে কিনেছেন।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে রাজবাড়ীর দৌলতদিয়ার কলাবাগান এলাকার পদ্মা নদীতে এক জেলের জালে বিশালাকার মাছটি ধরা পড়ে। পরে মাছটি দৌলতদিয়ার ইউনুস মণ্ডলের আড়তে বিক্রির জন্য আনা হলে উন্মুক্ত নিলামের আয়োজন করা হয়।

নিলামে প্রতি কেজি ৫ হাজার ৩০০ টাকা দরে মোট ৫৭ হাজার ২৪০ টাকায় মাছটি কিনে নেন ৫ নম্বর ফেরিঘাটের স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ। এ সময় বিরল ও সুস্বাদু ঢাই মাছটি এক নজর দেখতে আড়তে বিপুলসংখ্যক উৎসুক স্থানীয় মানুষ ভিড় জমান।

ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ জানান, ঢাই মাছ অত্যন্ত সুস্বাদু হলেও নদীতে এখন আর সচরাচর পাওয়া যায় না। গত বছর তিনি ২২ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি ঢাই মাছ কিনেছিলেন, আর আজ পেলেন ১০ কেজি ৮০০ গ্রামের এই মাছটি। মাছটি আড়ত থেকে কেনার পরপরই তিনি অনলাইনে যোগাযোগ করে কেজিতে ১০০ টাকা লাভে সৌদি প্রবাসী ক্রেতার কাছে বিক্রি করেন।

বিজ্ঞাপন