সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনীয় ড্রোন হামলায় ১ নিহত, ক্ষতিগ্রস্ত শক্তি কেন্দ্র কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু কলকাতায় দুর্গাপূজায় পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত, ৬ জন একই পরিবারের কুড়িগ্রামে ট্রাক চাপায় একই পরিবারের ৫ জন নিহত ইয়েমেনে হুথিদের হামলা: আডেনের বিমানবন্দর ও প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্যবস্তু রৌমারিতে ট্রাক দুর্ঘটনায় একই পরিবারের ৫ সদস্য নিহত কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ পর্যটকের মৃত্যু কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০
জাতীয়

রাজবাড়ীতে ২ লক্ষ মিটার কা‌রেন্ট জালসহ ৮ জেলে আটক

রাজবাড়ীতে মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে ২ লক্ষ মিটার কা‌রেন্ট জালসহ ৮ জেলে আটক করা হয়েছে।

রাজবাড়ীতে ২ লক্ষ মিটার কা‌রেন্ট জালসহ ৮ জেলে আটক

রাজবাড়ীর পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান পরিচালনা করেছে দৌলতদিয়া নৌপুলিশ ও জেলা মৎস্য বিভাগ। এই অভিযানে ২ লক্ষ মিটার কা‌রেন্ট জাল, ২০ কেজি ইলিশ এবং একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। এ সময় ৮ জন জেলেকে আটক করা হয়।

১৮ অক্টোবর রবিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত রাজবাড়ী পদ্মা নদীর বিভিন্ন অংশে এই অভিযান পরিচালিত হয়। আটককৃতদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

অভিযানে আটককৃত জেলেদের মধ্যে রয়েছেন পাবনা আমিনপুরের মোঃ মমিন মন্ডলের ছেলে মোঃ হোসেন মোল্ল্যা (২০), মালেক মন্ডলের ছেলে হাবু মন্ডল (১৯), আবু কালাম মন্ডল (৩০), দরাইয়ের সাহেব আলী সরদারের ছেলে আরিফুল ইসলাম (৩১), সোহরাব মন্ডলের ছেলে আফজাল মন্ডল (২৬), সহেদ সরদারের ছেলে বারেক সরদার (৩৫), রাজবাড়ী গোয়ালন্দের আরশাদ মোল্ল্যার ছেলে বাচ্চু মোল্ল্যা (৫০) এবং ধিরাজ সরদারের ছেলে রশিদ সরদার (৫০)।

অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য অধিদফতরের সিনিয়র সহকারী পরিচালক মো. রবিউল আলম পারভেজ, রাজবাড়ী জেলা মৎস্য অফিসার মো. মাহবুব উল হক এবং দৌলতদিয়া নৌ পুলিশের ওসি ত্রীনাথ সাহা।

ত্রীনাথ সাহা জানান, মা ইলিশ রক্ষায় দৌলতদিয়া নৌপুলিশ সর্বাত্মক চেষ্টা করছে। আজ পর্যন্ত ২২টি অভিযানে ১৮ জন গ্রেফতার, ৫ লক্ষ মিটার জাল, ৯০টি চায়না দুয়ারী, ২টি নৌকা এবং ৮০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন