শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

রাজধানীতে ডিম ও সবজির দাম বেড়েছে, সয়াবিন সংকট

রাজধানীর বাজারে ডিম ও সবজির দাম বেড়েছে, সয়াবিন তেলের সরবরাহ সংকট দেখা দিয়েছে।

রাজধানীতে ডিম ও সবজির দাম বেড়েছে, সয়াবিন সংকট

রাজধানীর খুচরা বাজারে গত আড়াই মাস ধরে প্রতি ডজন ডিমের দাম ১৫০ থেকে ১৬০ টাকার মধ্যে রয়েছে। এই দাম এখনও অব্যাহত আছে।

এছাড়া, মসুর ডালের দামও বেড়ে গেছে। শীতকালীন সবজির আগাম সরবরাহে কিছু সবজির দাম স্থিতিশীল থাকলেও পরিবহন খরচ বাড়ার কারণে কিছু সবজির দাম বৃদ্ধি পেয়েছে।

লাউ এবং চালকুমড়া তুলনামূলকভাবে কম দামে পাওয়া যাচ্ছে, যার দাম ৩০-৪০ টাকা। পেঁপে প্রতি কেজি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

বেগুনের দাম আকার ও মানভেদে ১২০ থেকে ১৮০ টাকার মধ্যে রয়েছে। করলা, বরবটি, পটল ও ঢেঁড়শের দাম ৬০ থেকে ৮০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

বাজারে বাধঁকপি ও ফুলকপি আগাম পাওয়া যাচ্ছে, যার দাম ৫০ টাকা। মুলা প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটোর দাম ১০০ টাকার উপরে উঠেছে।

সোনালি মুরগী বাজারে ৩১০ টাকায় এবং ব্রয়লার প্রতি কেজি ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ২০৬ টাকায় পাওয়া যাচ্ছে, তবে কয়েকটি কোম্পানির সরবরাহ কমে গেছে বলে দোকানিরা জানিয়েছেন।

বিজ্ঞাপন