বাংলাদেশের শীর্ষস্থানীয় ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান কেএসআরএমের মার্কেটিং ও সেলস বিভাগের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মামুন কবির। কোম্পানিটি জানিয়েছে, তার নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটির নেতৃত্বের সক্ষমতা আরও শক্তিশালী হয়েছে।
মামুন কবিরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাজার সম্প্রসারণ, গ্রাহক ও চ্যানেল অংশীদারদের সঙ্গে সম্পর্ক জোরদার এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে গুরুত্ব দেওয়া হবে।
এর আগে, তিনি জিপিএইচ ইস্পাত লিমিটেডের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে তিনি বিপণন ও বিক্রয় কার্যক্রমের পাশাপাশি বাজার ও বাণিজ্যিক কৌশল নিয়ে কাজ করেন।
মামুন কবির তার দীর্ঘ কর্মজীবনে বিএসআরএম, শাহ সিমেন্ট ও লাফার্জহোলসিম বাংলাদেশের মতো প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। জিপিএইচ ইস্পাতেও তিনি সিনিয়র নেতৃত্বের ভূমিকায় ছিলেন।