সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

রাবাদার বিপক্ষে বাংলাদেশে হৃদয়-লিটনের দুর্দান্ত পারফরম্যান্স

জোহানেসবার্গ টেস্টে রাবাদার বিপক্ষে হৃদয় ও লিটনের দুর্দান্ত ব্যাটিং।

রাবাদার বিপক্ষে বাংলাদেশে হৃদয়-লিটনের দুর্দান্ত পারফরম্যান্স

জোহানেসবার্গ টেস্টে প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার ফাইফারের বিপক্ষে ভালো লড়াই চালাচ্ছে বাংলাদেশ। প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীরা ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তুলেছেন ২৫১ রান।

রোববার (১৫ নভেম্বর) ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দিনের প্রথম বলেই অভিষিক্ত মাহফুজুল ইসলাম রবিনকে সাজঘরে পাঠান কাগিসো রাবাদা। ইয়ানসেনের তালুবন্দি হয়ে গোল্ডেন ডাক মেরে বিদায় নেন তিনি।

নতুন ব্যাটার মুমিনুলও সুবিধা করতে পারেননি। দলীয় ২ রানে ও ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই রাবাদার দ্বিতীয় শিকারে পরিণত হন। অধিনায়ক নাজমুল শান্তর ব্যাটও হাসেনি এদিন, তিনি ১২ রানে রাবাদার বলেই বোল্ড হন।

শুরুতে মাত্র ২২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর নতুন জুটি গড়েন তানজিদ তামিম ও তাওহীদ হৃদয়, দুজনের পার্টনারশিপে যোগ হয় ৯৯ রান। ব্যক্তিগত ৬৭ রানে রাবাদার বলে বোল্ড হয়ে ফিরে যান ওপেনার তামিম।

এরপর মুশফিকও শূন্য হাতে বিদায় নেন। পরপর দুই উইকেট হারানোর পর হৃদয়কে সঙ্গ দেন লিটন দাস। উভয়ই তুলে নেন অর্ধশতক। প্রতিবেদন লেখা পর্যন্ত ক্রিজে থাকা হৃদয় ও লিটনের ব্যাট থেকে এসেছে যথাক্রমে ৮৪ ও ৭০ রান। রাবাদা ছাড়া স্বাগতিক বোলারদের কেউই উইকেটের খাতা খুলতে পারেননি।

বিজ্ঞাপন