রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

মোসাদ্দেকের বিধ্বংসী ডাবল সেঞ্চুরি এনসিএলে

মোসাদ্দেক হোসেন সৈকত এনসিএলে রাজশাহীর বিপক্ষে ২২০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।

মোসাদ্দেকের বিধ্বংসী ডাবল সেঞ্চুরি এনসিএলে

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ব্যাট হাতে ঝড় তুলেছেন ময়মনসিংহের অভিজ্ঞ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। রাজশাহীর বিপক্ষে তিনি মাত্র ২১৫ বলে ২২০ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন।

রোববার (১৫ নভেম্বর) সিলেট একাডেমি গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ময়মনসিংহ। ১০৪.২ ওভারে ৯ উইকেটে ৪৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে দলটি। মোসাদ্দেকের দুর্দান্ত ডাবল সেঞ্চুরির ফলে বড় সংগ্রহ গড়েছে ময়মনসিংহ।

মোসাদ্দেক ২১৫ বলের ইনিংসে ২২টি চার ও ১০টি ছক্কা হাঁকান। তার স্ট্রাইক রেট ছিল ১০২.৩৩। এই ইনিংসটি প্রথম শ্রেণির ক্রিকেটে মোসাদ্দেকের ১২তম সেঞ্চুরি।

দীর্ঘদিন ধরে এই সংস্করণে তিন অঙ্কের দেখা পাচ্ছিলেন না মোসাদ্দেক। সর্বশেষ ২০১৮ সালে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) সেঞ্চুরি করেছিলেন। প্রায় আট বছর পর সেঞ্চুরির দেখা পেয়ে এবার সেটিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিলেন তিনি।

বিজ্ঞাপন