রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশ শুরুতেই দুই উইকেট হারালো

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশ শুরুতেই দুই উইকেট হারালো।

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশ শুরুতেই দুই উইকেট হারালো

জোহানেসবার্গে প্রথম টেস্টের ম্যাচে বাংলাদেশ শুরুতেই দুই উইকেট হারিয়েছে। রোববার (১৫ নভেম্বর) টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

ম্যাচের প্রথম ৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ১০ রান। ব্যাটিংয়ে আছেন তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত।

অভিষেক ম্যাচে মাহফিজুল ইসলাম রবিন লজ্জাজনক রেকর্ডে নাম লেখান। প্রথম বলেই স্লিপে ক্যাচ দিয়ে কাগিসো রাবাদার শিকার হন তিনি। তার পরের ওভারে মুমিনুল হককে দ্বিতীয় শিকার বানান রাবাদা। মুমিনুল উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান, রানের খাতা খোলার আগেই।

বাংলাদেশের একাদশে রয়েছেন তানজিদ হাসান তামিম, মাহফিজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও তাসকিন আহমেদ।

দক্ষিণ আফ্রিকার একাদশে রয়েছেন এইডেন মারক্রাম, মার্কেস অ্যাকারম্যান, জুবায়ের হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন (উইকেটকিপার), উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, সিমন হার্মার, কাগিসো রাবাদা ও ডেন প্যাটারসন।

বিজ্ঞাপন