আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হতে যাচ্ছে ছেলেদের এশিয়া কাপ রাইজিং স্টার্সের এবারের টুর্নামেন্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে, যার নেতৃত্ব দেবেন সাইফ হাসান।
দলে সুযোগ পেয়েছেন সাব্বির রহমান ও আফিফ হোসেন ধ্রুবের মতো তারকারা। এছাড়া, পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী, ইরফান শুক্কুর, রিপন মণ্ডল ও সাইফউদ্দিনের মতো পরিচিত মুখও রয়েছেন।
১৯ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। বাংলাদেশ ‘এ’ দল প্রথম ম্যাচ খেলবে ১৯ নভেম্বর হংকংয়ের বিপক্ষে। পরবর্তীতে ২১ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে এবং ২৩ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে তাদের শেষ গ্রুপপর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে।
এশিয়া কাপ রাইজিং স্টার্স ২০২৬-এর বাংলাদেশ দলের সদস্যরা হলেন: পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান (অধিনায়ক), ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, ইরফান শুক্কুর, সামিউন বাসির রাতুল, রাকিবুল হাসান, রুবেল, চৌধুরী এমডি রিজওয়ান, ইকবাল হোসেন ইমন, রিপন মণ্ডল ও মোহাম্মদ সাইফউদ্দিন।