শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বাজারে এলপিজি সিলিন্ডার দাম বাড়ালে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

বাজারে এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে যাওয়ায় ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে লোয়াব।

বাজারে এলপিজি সিলিন্ডার দাম বাড়ালে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

বর্তমানে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত মূল্যের চেয়ে ৪০০ থেকে ৫০০ টাকা বেশি গুণতে হচ্ছে ভোক্তাদের। এ পরিস্থিতিতে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব) জানিয়েছে, নির্ধারিত মূল্যের বেশি দামে সিলিন্ডার বিক্রি করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার লোয়াবের সভাপতি মোহাম্মদ আমিরুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সকল পর্যায়ে এলপিজি বিক্রির জন্য কঠোর নির্দেশনা প্রদান করেছে।

সংগঠনটি জানায়, সম্প্রতি জ্বালানি মন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত সভায় দেশে এলপিজির সন্তোষজনক মজুদের তথ্য তুলে ধরা হয়েছে। গত মাসে দেড় লাখ টনের বেশি এলপিজি আমদানি হয়েছে, যা বাজারে কৃত্রিম সংকটের সম্ভাবনা নাকচ করে দেয়।

লোয়াবের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যে, যদি কোনো এলপিজি অপারেটর, পরিবেশক, ডিলার বা খুচরা বিক্রেতা বিইআরসি নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দাম নেয় বা মজুত করে, তাহলে তা প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

এছাড়া, ভোক্তা অধিকার সুরক্ষায় প্রশাসনের বাজার মনিটরিং সংস্থাগুলোকে সহায়তা করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন