রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের দ্বিতীয় চালানের ইউরেনিয়াম নিয়ে একটি বিশেষ কার্গো বিমান শুক্রবার রাতে রাশিয়া থেকে ঢাকায় পৌঁছেছে। বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত সাড়ে ১১টার দিকে অবতরণ করে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, এই চালানের আগমনকে কেন্দ্র করে ২৪ সেপ্টেম্বর ইউরেনিয়াম আনার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল, তবে পাকিস্তান তাদের আকাশপথ ব্যবহার করার অনুমতি না দেওয়ায় তা বাতিল হয়। পরে পাকিস্তানের অনুমতি পাওয়ার পর কার্গো বিমানটি ঢাকায় আসতে সক্ষম হয়।
রাশিয়া থেকে এই বিশেষ কার্গো বিমানটি কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান এবং পাকিস্তান হয়ে ভারত হয়ে ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দর থেকে বিশেষ নিরাপত্তার মধ্যে পাবনার রূপপুরে ইউরেনিয়াম নিয়ে যাওয়া হবে।
বর্তমানে চলতি বছর দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়ামের ৭টি এবং প্রথম ইউনিটের জন্য ২টি চালান আসার পরিকল্পনা রয়েছে।