শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রূপপুরে ইউরেনিয়ামের বিশেষ চালান নিয়ে সেনাবাহিনীর নিরাপত্তা ব্যবস্থা

রূপপুরে ইউরেনিয়ামের বিশেষ চালান নিয়ে সেনাবাহিনীর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রূপপুরে ইউরেনিয়ামের বিশেষ চালান নিয়ে সেনাবাহিনীর নিরাপত্তা ব্যবস্থা

সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান। শনিবার (৩ অক্টোবর) সকাল সোয়া ৭টায় জ্বালানিবাহী তিনটি লরি রূপপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ, এসআরবি, ডগ স্কোয়াড এবং এপিবিএনের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর বহর ইউরেনিয়াম নিয়ে রওনা হয়। তিনটি লরিতে ইউরেনিয়াম এবং একটিতে অন্যান্য সরঞ্জামাদি নিয়ে যাওয়া হচ্ছে।

এছাড়া, রাশিয়া থেকে আগত বিশেষজ্ঞ দলও বহরে উপস্থিত রয়েছে। বহরের চলাচলের রাস্তায় সাময়িকভাবে গাড়ি চলাচল বন্ধ করে রাখা হয়েছে, ফলে কিছু কিছু জায়গায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

এর আগে, শুক্রবার রাতে বিতর্ক ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়ামবাহী বিমান ঢাকায় পৌঁছায়। চালানটি বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে বুঝে দেওয়া হয়।

আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে আরও নয়টি ফ্লাইটে রূপপুর পারমাণবিক কেন্দ্রের জন্য ইউরেনিয়ামের চালান আসবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন