মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রুপপুর বিদ‍্যুৎ কেন্দ্রে এল ইউরেনিয়ামের নতুন চালান

রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের নতুন চালান, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

রুপপুর বিদ‍্যুৎ কেন্দ্রে এল ইউরেনিয়ামের নতুন চালান

ঢাকা থেকে কঠোর নিরাপত্তার মধ্যে রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের একটি নতুন চালান। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত কেন্দ্রের ভেতরে প্রবেশ করে ইউরেনিয়ামবাহী গাড়িবহর।

এর আগে, রাত আড়াইটার দিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয় ইউরেনিয়ামের গাড়িবহর। সেনাবাহিনী, এসআরবি, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই চালানকে নিরাপত্তা প্রদান করে।

ঢাকা থেকে রুপপুর পর্যন্ত ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। সংশ্লিষ্ট জেলাগুলোর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সড়ক পথে পারমাণবিক জ্বালানি নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন।

গাড়িবহর নির্বিঘ্নে প্রকল্প এলাকায় পৌঁছানোর জন্য সড়কে সব ধরনের যানবাহন এবং জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হয়। এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে ইউরেনিয়ামের নিরাপদ পরিবহন।

বিজ্ঞাপন