মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ইরানে টানা ১৩তম রাতে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা
অর্থনীতি

মহেশখালী এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটি, মেরামত চলছে

মহেশখালী এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটি মেরামতের কাজ চলছে, ১-২ আগস্টের মধ্যে পুনরায় চালুর আশা।

মহেশখালী এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটি, মেরামত চলছে

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ভাসমান এলপি গ্যাস টার্মিনালের ইলেকট্রিক কেবল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে যান্ত্রিক ত্রুটি নিরসনে বিদেশি বিশেষজ্ঞ টেকনিশিয়ানদের তত্ত্বাবধানে মেরামত কার্যক্রম চলছে।

রোববার বিকেল ৩টা ১৫ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত চট্টগ্রাম বোট ক্লাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্র ইসলাম অমিতসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় টার্মিনালের মালিকপক্ষের প্রতিনিধিরা এবং চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ দেশের অভ্যন্তরে না পাওয়ায় প্রয়োজনীয় স্পেয়ার পার্টস দুবাই থেকে সংগ্রহের কার্যক্রম চলছে। যন্ত্রাংশ যথাসময়ে দেশে পৌঁছালে আগামী ১ থেকে ২ আগস্টের মধ্যে মেরামত কার্যক্রম সম্পন্ন করে টার্মিনালটি পুনরায় চালু করা সম্ভব হবে।

টেকনিশিয়ানরা আশা প্রকাশ করেছেন, প্রয়োজনীয় যন্ত্রাংশ বিদেশ থেকে আসার পর দ্রুততম সময়ে টার্মিনালটি সচল হবে। এই টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ পুনরায় শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানান।

মেরামত কার্যক্রম কিছুটা সময়সাপেক্ষ হলেও কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে দ্রুত কাজ করার লক্ষ্যে চেষ্টা চালাচ্ছে।

বিজ্ঞাপন