মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

২০২৬-২৭ অর্থবছরে রফতানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ

২০২৬-২৭ অর্থবছরে রফতানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করেছে সরকার।

২০২৬-২৭ অর্থবছরে রফতানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ

আগামী ২০২৬-২৭ অর্থবছরে সরকারের রফতানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে পণ্যের জন্য ৫৫.২ বিলিয়ন ডলার এবং সেবা খাতে ৮.২ বিলিয়ন ডলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির রোববার (২৬ জুলাই) সচিবালয়ে এক সভায় এ তথ্য জানান। তিনি বলেন, গত ২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা মিলিয়ে রফতানির লক্ষ্যমাত্রা ছিল ৬৩.৫ বিলিয়ন ডলার। কিন্তু ওই সময়ে রফতানি থেকে মোট আয় হয়েছে প্রায় ৪৭ বিলিয়ন ডলার।

মন্ত্রী আরও জানান, বিগত অর্থবছরে লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হওয়ায় এবারে কাঙ্ক্ষিত ফলাফল আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এছাড়াও, এবছর উত্তর কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতসহ (ইউএই) ৪ থেকে ৫টি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, রফতানির বড় বাজার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা চলছে।

বিজ্ঞাপন