শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

স্বর্ণের দাম কমলো, নতুন মূল্য নির্ধারণ

স্বর্ণের দাম আরও কমলো, ২২ ক্যারেটের নতুন দাম ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।

স্বর্ণের দাম কমলো, নতুন মূল্য নির্ধারণ

বাংলাদেশে স্বর্ণের দাম আবারও কমানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে শনিবার (১৪ নভেম্বর) এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য তালিকার অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৮০৮ টাকা কমিয়ে এক লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৫১৬ টাকা কমিয়ে এক লাখ ৪৫ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন