বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে রিজার্ভ থেকে ২০৫ মিলিয়ন ডলার বিক্রি করেছে। এর ফলে রেমিট্যান্স হাউসগুলোতে ডলারের দাম ১২৫ টাকার নিচে নেমে এসেছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত নিলামে বাংলাদেশ ব্যাংক প্রতি ডলার ১২৪ টাকা ৭৪ পয়সায় বিক্রি করে। তবে, নিলামে অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে যে, তারা এসব ডলার আন্তঃব্যাংক বাজারে পুনরায় বিক্রি করতে পারবে না।
ডলার বিক্রির পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ২৯ দশমিক আট দুই বিলিয়ন ডলারে পৌঁছেছে।
এছাড়া, বিশ্ববাজারে অন্যান্য মুদ্রার তুলনায় ডলারের সূচক দশমিক এক এক শতাংশ বেড়ে ১০২ দশমিক নয় আটে পৌঁছেছে, যা গত ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ।