রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

গাজীপুরে পোশাকশ্রমিকদের অবরোধের চেষ্টা, পুলিশ মোতায়েন

গাজীপুরে পোশাকশ্রমিকদের অবরোধের চেষ্টা, পুলিশ মোতায়েন। শ্রমিক অসন্তোষে 'নো ওয়ার্ক, নো পে' নীতি কার্যকর।

গাজীপুরে পোশাকশ্রমিকদের অবরোধের চেষ্টা, পুলিশ মোতায়েন

গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলে আজ সকালে কাজে যোগ দিয়েছেন পোশাকশ্রমিকরা। নাশকতা ও অরাজকতা প্রতিরোধে বিভিন্ন পয়েন্টে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকালে গাজীপুরের মৌচাক এলাকায় একটি কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। কালিয়াকৈর থানার ওসি জানান, সাম্প্রতিক সময়ে পোশাকশ্রমিকদের বিক্ষোভের কারণে অরাজকতার ঘটনায় এ পর্যন্ত ৪টি মামলা দায়ের হয়েছে।

এছাড়া, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অর্ধশত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শ্রমিক অসন্তোষের ফলে ক্ষতিগ্রস্ত পোশাক কারখানাগুলোতে 'নো ওয়ার্ক, নো পে' নীতি কার্যকরের ঘোষণা দিয়েছেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা।

গতকাল শনিবার তারা জানান, রোববার থেকে এই নীতি কার্যকর করা হবে। তবে এই সিদ্ধান্ত সব গার্মেন্টস কারখানার জন্য প্রযোজ্য নয়; শ্রমিক অসন্তোষে উৎপাদন ব্যাহত হওয়া কারখানাগুলোর ক্ষেত্রে এটি প্রয়োগের কথা জানিয়েছে মালিকপক্ষ।

বিজ্ঞাপন