রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের গুরুত্ব নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ছাড়া উন্নয়ন সম্ভব নয়।

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের গুরুত্ব নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, "ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।" আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এসএমই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই মেলার প্রতিপাদ্য হচ্ছে এসএমই খাতে সমৃদ্ধি ও অর্থনীতিতে প্রবৃদ্ধি। প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৮ জন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার প্রদান করেন। তিনি জানান, সরকারের লক্ষ্য হলো আগামী চার বছরে এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান তৈরি করা।

এছাড়া, ৫০ হাজার নতুন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও রয়েছে। প্রধানমন্ত্রী জানান, শিগগিরই এসএমই নীতিমালার অনুমোদন দেবে মন্ত্রিসভা।

উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে পরিচিতি বাড়াতে বিভিন্ন দেশে মেলায় অংশগ্রহণের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

সপ্তাহব্যাপী এই মেলায় দেশের ৩৮৮টি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশগ্রহণ করছে, যার ৬০ শতাংশের উদ্যোক্তা নারী।

বিজ্ঞাপন