বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

গোপালগঞ্জে ট্রাক-বাস সংঘর্ষে নিহত ৩, আহত ২০

গোপালগঞ্জে ট্রাক-বাস সংঘর্ষে তিনজন নিহত, আহত ২০।

গোপালগঞ্জে ট্রাক-বাস সংঘর্ষে নিহত ৩, আহত ২০

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী এলাকায় ট্রাক ও লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন, যার মধ্যে একজন নারীও রয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের বৌলতলী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টেকেরহাট থেকে গোপালগঞ্জগামী একটি লোকাল বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে পড়ে। এতে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং ট্রাকটি উল্টে যায়।

দুর্ঘটনার পর গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহায়তায় নিহত ও আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল এবং গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়।

বিজ্ঞাপন