রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নরসিংদী জেল থেকে পালানো ১৬৬ বন্দির নথি নেই: কারা মহাপরিদর্শক

নরসিংদী জেল থেকে পালানো ১৬৬ বন্দির নথি কারা অধিদপ্তরের কাছে নেই।

নরসিংদী জেল থেকে পালানো ১৬৬ বন্দির নথি নেই: কারা মহাপরিদর্শক

নরসিংদী জেল থেকে পালানো ১৬৬ জন বন্দির নথি কারা অধিদপ্তরের কাছে নেই বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেন। আজ মঙ্গলবার কারা অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি জানান, ৫ আগস্টের পর পালিয়ে যাওয়া ৬৯০ বন্দির মধ্যে এখনো পলাতক রয়েছে। এ ছাড়া নরসিংদী কারাগার থেকে পালানো ৯ জঙ্গির মধ্যে ৩ জন এখনও গ্রেপ্তার হয়নি।

কারা মহাপরিদর্শক আরও জানান, দেশের ৭৫টি কারাগারে বর্তমানে ৯৮ হাজার বন্দি রয়েছে, যা ওই কারাগারের ধারণক্ষমতার দ্বিগুণ। তিনি বলেন, ধারণক্ষমতার স্বল্পতার কারণে অনেক দুর্ধর্ষ আসামিকে আলাদা করে রাখা সম্ভব হচ্ছে না।

এছাড়া, তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, কিছু দুর্বলতা থাকায় সাধারণ আসামিরা জঙ্গিদের সংস্পর্শে আসতে পারে। তবে কর্তৃপক্ষ চেষ্টা করছে তাদের আলাদা রাখার।

কারাগারে মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে তিনি জানান, কিছু আওয়ামী লীগ নেতারা মোবাইলে কথা বলছেন, তবে এই প্রবণতা বর্তমানে কমে আসছে এবং তাদেরকে অতিরিক্ত কোনো সুবিধা দেওয়া হচ্ছে না।

বিজ্ঞাপন