রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নড়াইলে জমিজমা বিরোধে ছুরিকাঘাতে নিহত ১, আহত ১

নড়াইলের কালিয়ায় জমিজমা বিরোধে ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন।

নড়াইলে জমিজমা বিরোধে ছুরিকাঘাতে নিহত ১, আহত ১

নড়াইলের কালিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জমি নিয়ে বিরোধের কারণে হাসিব মোল্যা স্থানীয় ইউপি সদস্য কাছেদ মোল্যাকে লাঞ্ছিত করেন। এর পর শনিবার রাতে, হাসিবকে স্থানীয় একটি দোকানে দেখে কাছেদের চাচাতো ভাই মানসুর ও নূর বিষয়টি জানতে চান।

এসময় তাদের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে, হাসিব মানসুর ও নূরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলে মানসুরের মৃত্যু হয় এবং নূরকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, অভিযুক্ত হাসিবকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন