রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
এথেন্সে ভয়াবহ বিস্ফোরণে ৬ জন নিহত, ৪ জন মার্কিন নাগরিক শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল রাজধানীতে সন্ত্রাসীদের হামলা, সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর বাগেরহাটে ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার পাকিস্তানে বিস্ফোরণে ১২ নিরাপত্তা কর্মী নিহত, ৩০ আহত এথিওপিয়ায় নতুন গৃহযুদ্ধের শঙ্কা, তিগ্রায়ে সংঘর্ষ বৃদ্ধি পাকিস্তানের দেরা ইসমাইল খানএ আত্মঘাতী বোমা হামলায় নিহত ১১ মানিকগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে নৌকা ডুবির ঘটনায় ৪১ জনের মৃত্যু মানিকগঞ্জে গৃহবধূকে গণধর্ষণ, মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়ার অভিযোগ
অপরাধ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫৪

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২৫৪ জন আটক, নিয়মিত অভিযান চলবে।

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫৪

কুমিল্লার ১৮টি থানা এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২৫৪ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, আটকৃতদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এই অভিযান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার হত্যাকাণ্ডের পর শুরু হয়। পুলিশের ভাষ্যমতে, এই হত্যাকাণ্ডে জড়িত চারজনের মধ্যে দুইজন অপ্রাপ্তবয়স্ক।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে কিশোর গ্যাং বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে পুলিশ ও ডিবি পুলিশ একযোগে কাজ করে। কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে অভিযান চালিয়ে ৩৭ জনকে আটক করা হয়, তাদের মধ্যে কিশোর গ্যাং ‘রতন গ্রুপে’ সরাসরি জড়িত ৪ জন সদস্য রয়েছেন।

কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিশোর বয়সী বখাটেদের আটক করা হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।

পুলিশ জানায়, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। এর আগে, ২৩ সেপ্টেম্বর কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৬২৪ জনকে আটক করা হয়, তাদের মধ্যে ১৭৩ জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। বাকিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন