রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল রাজধানীতে সন্ত্রাসীদের হামলা, সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর বাগেরহাটে ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার পাকিস্তানে বিস্ফোরণে ১২ নিরাপত্তা কর্মী নিহত, ৩০ আহত এথিওপিয়ায় নতুন গৃহযুদ্ধের শঙ্কা, তিগ্রায়ে সংঘর্ষ বৃদ্ধি পাকিস্তানের দেরা ইসমাইল খানএ আত্মঘাতী বোমা হামলায় নিহত ১১ মানিকগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে নৌকা ডুবির ঘটনায় ৪১ জনের মৃত্যু মানিকগঞ্জে গৃহবধূকে গণধর্ষণ, মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়ার অভিযোগ গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪, আহত ৪
অপরাধ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে সশস্ত্র হামলা ও লুটপাট

রাজধানীর নিউ গিনি প্রপার্টিজে হামলা চালিয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে লুটপাট করা হয়।

সালমান মুক্তাদিরের স্টুডিওতে সশস্ত্র হামলা ও লুটপাট

রাজধানীর ইসিবি চত্বরের পাশে দক্ষিণ মানিকদীর নিউ গিনি প্রপার্টিজে সশস্ত্র হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলাকারীরা নগদ অর্থসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এই হামলার শিকার হয়েছেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওও।

শনিবার রাত ১০ টার দিকে নিউগিনি হাউজিং প্রোজেক্টে হামলা চালায় শতাধিক সন্ত্রাসী। তারা ৪টি মিনি ট্রাকে এসে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে এবং বেশ কয়েকজনকে কুপিয়ে আহত করে। হামলার সময় সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীদের সাথে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

সালমান মুক্তাদির অভিযোগ করেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার স্টুডিওতে হামলা চালানো হয়েছে। তিনি জানান, হামলাকারীরা তার কর্মীদের মারধর করে এবং লুটপাট চালায়।

হাউজিং সোসাইটির মালিকপক্ষ জানায়, হামলাকারীরা প্রায় ১ কোটি টাকা এবং মোবাইল ফোনসহ কয়েক কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। দুই মাস আগে একই কায়দায় হামলা চালিয়ে মোটা অংকের চাঁদা দাবি করেছিল সন্ত্রাসীরা।

প্রাথমিকভাবে পুলিশ জানায়, জমি নিয়ে বিরোধের জেরেই এই হামলার ঘটনা ঘটেছে। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, হামলার ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন