রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজধানীতে সন্ত্রাসীদের হামলা, সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর

রাজধানীতে সন্ত্রাসীদের হামলায় সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, প্রায় এক কোটি টাকা লুটের অভিযোগ।

রাজধানীতে সন্ত্রাসীদের হামলা, সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর

রাজধানীর ইসিবি চত্বরের পাশে দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে সশস্ত্র দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কর্তৃপক্ষ দাবি করেছে, প্রায় এক কোটি টাকা লুট করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীরা চারটি পিকআপ ভ্যানে করে এসে নির্মাণাধীন আবাসিক এলাকায় প্রবেশ করে এবং এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। হামলাকারীরা হাউজিং সোসাইটির অফিসে ঢুকে সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলেছে এবং কম্পিউটার, মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে।

হাউজিং কর্তৃপক্ষের অভিযোগ, হামলাটি চাঁদার দাবিতে চালানো হয়েছে। নিউগিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া জানান, দুর্বৃত্তরা ক্রয় করা জমি দখলে নেওয়ার চেষ্টা করছে।

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওও হামলার শিকার হয়েছে। তিনি জানান, স্টুডিওতে থাকা কর্মীদের মারধর করা হয়েছে এবং ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।

সালমান মুক্তাদির ক্ষোভ প্রকাশ করে বলেন, চাঁদা দাবি করা হলে তিনি তা দিতে প্রস্তুত ছিলেন, তবে দেশের আইনের প্রতি তার আস্থাহীনতা রয়েছে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপক্ষের মধ্যে গুলিবিনিময় ঘটে। পরে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। ক্যান্টনমেন্ট থানার পুলিশ পরিদর্শক মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন