রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

দিয়াবাড়িতে রাড্ডা টিকাকেন্দ্রের লুট হওয়া মালামাল উদ্ধার

দিয়াবাড়িতে রাড্ডা টিকাকেন্দ্রের লুট হওয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ।

দিয়াবাড়িতে রাড্ডা টিকাকেন্দ্রের লুট হওয়া মালামাল উদ্ধার

দিয়াবাড়িতে রাড্ডা টিকাকেন্দ্র থেকে লুট হওয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শাহ আলী থানা পুলিশ পরিত্যক্ত অবস্থায় মালামাল দুটি কাভার্ড ভ্যানে উদ্ধার করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, ঘটনার পর হামলাকারীদের গ্রেফতার এবং লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান শুরু হয়। এরই মধ্যে ভাঙচুরে অংশ নেওয়া ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, বিকেলে খবর আসে যে, উত্তরা দিয়াবাড়িতে দুটি কাভার্ড ভ্যান সড়কের পাশে পার্কিং করা ছিল। এসব গাড়ি থেকে রাড্ডা টিকাকেন্দ্রের মালামাল উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন