মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

জেলের জালে উঠে এল জুলাইয়ে লুট হওয়া পুলিশের শর্টগান

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাছ ধরতে গিয়ে জেলের জালে উঠে এসেছে পুলিশের শর্টগান।

জেলের জালে উঠে এল জুলাইয়ে লুট হওয়া পুলিশের শর্টগান

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার একটি পুকুরে মাছ ধরতে গিয়ে জেলের জালে উঠে এসেছে পুলিশের একটি শর্টগান। সোমবার সকালে ফতেপুর ইউনিয়নের সিংগারপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রেজাউল নামের এক ব্যক্তির পুকুরে জেলেরা মাছ ধরার সময় হঠাৎ একটি শর্টগান জালে আটকা পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আড়াইহাজার থানার অস্ত্র রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এসআই শফিউল ইসলাম জানান, উদ্ধার হওয়া শর্টগানটি আড়াইহাজার থানার পুলিশের এবং এর বাট নম্বর ৬৫১।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে এটি একটি।

তিনি জানান, অস্ত্রটি কীভাবে পুকুরে পৌঁছেছে এবং এতদিন সেখানে পড়ে ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন