রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

বাগেরহাটে ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

বাগেরহাটে ৭ বছরের মুসলিমা খাতুনের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, তদন্ত চলছে।

বাগেরহাটে ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় পান বরজের পাশ থেকে মুসলিমা খাতুন (৭) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কোদালিয়া ইউনিয়নের কচুড়িয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মুসলিমা কচুড়িয়া গ্রামের ইসলাম শেখের মেয়ে এবং স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল।

স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার রাত ৯টার দিকে কচুড়িয়া গ্রামের একটি পান বরজের পাশে বস্তার মধ্যে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে তারা পুলিশকে খবর দেন। মোল্লাহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

জেলা পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানিয়েছেন, শিশুটিকে হত্যা করার কারণ ও হত্যাকারীদের চিহ্নিত করতে তদন্ত চলছে। মরদেহ উদ্ধারের পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে সন্দেহভাজন এক ব্যক্তির বাড়িতে আগুন দেন।

পুলিশ তিন সন্দেহভাজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীদের চিহ্নিত করতে একাধিক গোয়েন্দা সংস্থা মাঠে কাজ করছে বলে জানিয়েছেন এসপি।

বিজ্ঞাপন