সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার: ৫ গ্রেপ্তার বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত
অপরাধ

বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলায় স্ত্রী গ্রেফতার

বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলায় আকলিমা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।

বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলায় স্ত্রী গ্রেফতার

পটুয়াখালীর বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলা দায়েরের অভিযোগে আকলিমা বেগম (৪০) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আকলিমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। বুধবার (২২ জুলাই) দুপুরে আকলিমাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

পুলিশ জানায়, অভিযুক্ত নারীর স্বামী আলমগীর হোসেন দুমকি উপজেলার বাসিন্দা। আনুমানিক দুই বছর আগে আকলিমা আলমগীরের বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতনের মামলা করেন। পরে আপস-মীমাংসার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হয় এবং তাদের বিচ্ছেদ ঘটে।

আকলিমা সম্প্রতি তার একমাত্র সন্তানকে নিয়ে পৌর শহরের একটি বাসায় ভাড়া থাকতেন। সন্তানের অসুস্থতার খবর জানালে আলমগীর বাউফলে আসেন। সন্তানের সঙ্গে কথা বলার সময় আকলিমার লোকজন জোরপূর্বক আলমগীরের সঙ্গে আকলিমার দ্বিতীয় বিয়ের আয়োজন করে।

সেই বিয়ের কাবিননামা ব্যবহার করে আকলিমা আবারও পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। আদালত সম্পূর্ণ ঘটনা শুনে আকলিমার মামলা খারিজ করে দেন।

মিথ্যা অভিযোগ এনে হয়রানি করার অভিযোগে আলমগীর আদালতে আকলিমার বিচার দাবি করলে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ওই মামলায় জারি করা পরোয়ানার ভিত্তিতে পুলিশ আকলিমাকে গ্রেফতার করে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, আদালতের পরোয়ানার ভিত্তিতে আকলিমাকে গ্রেফতার করা হয়েছে এবং পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন