শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
ব্রেকিং
আসামে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু, ৫ লাখ ক্ষতিগ্রস্ত হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ অব্যাহত মাদারীপুরে ৭ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক ইরানে মার্কিন হামলা, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের ইরানে মার্কিন হামলা অব্যাহত, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের গায়ানায় ফেরি দুর্ঘটনায় ২৭টি মৃতদেহ উদ্ধার গায়ানায় ফেরি ডুবির ঘটনায় ৬৬ যাত্রী নিখোঁজ, প্রাণহানির শঙ্কা হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা, টানা ৯ রাতের উত্তেজনা অব্যাহত হরমুজে উত্তেজনা বৃদ্ধি: ইরানে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলা অ্যান্ড্রু ও ট্রিস্টান টেটের গ্রেফতার: যুক্তরাজ্যে প্রত্যর্পণের সম্ভাবনা
অপরাধ

লালমনিরহাটে ভারতীয় নাগরিকের ২ বছরের কারাদণ্ড

লালমনিরহাটে ভারতীয় নাগরিক সমীর পালকে চোরাচালানের মামলায় ২ বছরের কারাদণ্ড ও জরিমানা করেছেন আদালত।

লালমনিরহাটে ভারতীয় নাগরিকের ২ বছরের কারাদণ্ড

লালমনিরহাটে ভারতীয় পণ্য চোরাচালানের মামলায় সমীর পাল নামের এক ভারতীয় নাগরিককে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছেন আদালত। বুধবার (২২ জুলাই) দুপুরে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক এস এম শফিকুল ইসলাম এ রায় দেন।

সাজাপ্রাপ্ত সমীর পাল ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার চ্যাংড়াবান্ধা এলাকার বাসিন্দা। মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৬ নভেম্বর সকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালায় তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)।

অভিযানের সময় একটি ভারতীয় ট্রাকসহ চালক সমীর পালকে আটক করা হয়। পরবর্তীতে ট্রাকে তল্লাশি চালিয়ে ১ লাখ ৮ হাজার ৮০০ টাকা মূল্যের ২৭২ কেজি সিসা সদৃশ বস্তু, ৬ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা মূল্যের ১,৫০০টি ওসিমিন ৮০ এমজি ট্যাবলেট এবং ৪ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা মূল্যের ১,৫০০টি ওসিমার্ট ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় ৬১ বিজিবির নায়েব সুবেদার মো. আনজারুল হক বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর আসামিকে আদালতে সোপর্দ করে এবং তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হয়। আদালত শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আসামির উপস্থিতিতে আজ বুধবার বিচারক এ রায় ঘোষণা করেন।

রায়ে আসামির সাজার পাশাপাশি মামলায় জব্দকৃত ট্রাকটি নিয়মানুযায়ী বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আসামির সাজা ভোগ শেষে তাকে নিজ দেশে ফেরত পাঠাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সামসুল আলম মিলন জানান, বিজিবির হাতে উপযুক্ত আলামতসহ আসামি হাতেনাতে গ্রেপ্তার হওয়ার পর রাষ্ট্রপক্ষ আদালতের কাছে অপরাধটি প্রমাণ করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, "রায়ে আমরা অত্যন্ত সন্তুষ্ট।"

বিজ্ঞাপন