সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

গোপালগঞ্জে বিচারকের আঘাতে শিক্ষানবিশ আইনজীবীর মাথা ফাটল

গোপালগঞ্জে আদালতে বিচারকের আঘাতে শিক্ষানবীশ আইনজীবীর মাথা ফাটল।

গোপালগঞ্জে বিচারকের আঘাতে শিক্ষানবিশ আইনজীবীর মাথা ফাটল

গোপালগঞ্জে আদালত চলাকালীন বিচারক মো. সুজন মিয়ার ছুড়ে দেওয়া পেপার ওয়েটের আঘাতে এক শিক্ষানবীশ নারী আইনজীবীর মাথা ফেটে গেছে। আজ বুধবার এ ঘটনা ঘটে।

জানা গেছে, গোপালগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মক্কেল ও আইনজীবীদের কথা বলতে দেখে ক্ষিপ্ত হয়ে কাঁচের পেপার ওয়েট ছুড়ে মারেন। এতে সাবিহা সুলতানার মাথায় আঘাত লাগে।

আঘাতপ্রাপ্ত সাবিহা সুলতানাকে তাৎক্ষণিকভাবে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, তার চিকিৎসা চলছে।

এ ঘটনার পর আইনজীবীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুলকদর রহমান বিচারকের এই আচরণকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জিপি অ্যাডভোকেট এম এ আলম সেলিম এ ঘটনার তদন্ত ও বিচার দাবি করেন।

বিচারক মো. সুজন মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

বিজ্ঞাপন