যশোর শহরের বারান্দীপাড়া এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২২ জুলাই) রাতে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে শরিফুল ইসলাম জিতুকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা।
ঘটনার পর ট্রিপল নাইনে (৯৯৯) খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, নিহত শরিফুল ইসলাম জিতুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।