শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
ব্রেকিং
নোয়াখালীতে প্রাইভেট পড়তে গিয়ে ১৩ বছরের ছাত্রী ধর্ষণের শিকার আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০, ৮ লাখ মানুষ পানিবন্দি গায়ানার ফেরি দুর্ঘটনায় ১০০ জনের মৃত্যু, পরিবারের সদস্যরা উত্তর চান ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ২ ইরানে মার্কিন হামলায় ৫৩ বেসামরিক নাগরিক নিহত হরমুজ প্রণালিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, লারাক দ্বীপ কেঁপে ওঠে আসামে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু, ৫ লাখ ক্ষতিগ্রস্ত হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ অব্যাহত মাদারীপুরে ৭ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক ইরানে মার্কিন হামলা, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের
অপরাধ

নোয়াখালীতে প্রাইভেট পড়তে গিয়ে ১৩ বছরের ছাত্রী ধর্ষণের শিকার

নোয়াখালীতে প্রাইভেট পড়তে গিয়ে ১৩ বছরের ছাত্রী ধর্ষণের শিকার, অভিযুক্ত আটক।

নোয়াখালীতে প্রাইভেট পড়তে গিয়ে ১৩ বছরের ছাত্রী ধর্ষণের শিকার

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় প্রাইভেট পড়তে গিয়ে ১৩ বছরের এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটেছে বুধবার সকালে, যখন ভুক্তভোগী শিক্ষার্থী তার শিক্ষিকার বাড়িতে পড়তে যায়।

এ সময় শিক্ষিকার বাবা কামাল উদ্দিন (৫৫) দরজা খুলে ছাত্রীকে ঘরে ডেকে নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণ করেন। পরে কামাল উদ্দিন ছাত্রীকে কাউকে না জানানোর জন্য ৫০০ টাকা দিয়ে বিদায় করেন।

ভুক্তভোগী বাড়ি ফিরে বিষয়টি তার পরিবারের সদস্যদের জানালে স্থানীয়রা কামাল উদ্দিনকে আটক করে গণপিটুনি দেন। পরে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, ভুক্তভোগীর মা বুধবার রাতে থানায় মামলা করেন। মামলায় কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, ভুক্তভোগীর শারীরিক পরীক্ষার জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন