মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
অপরাধ

ব্যাংককে বারে অগ্নিকাণ্ডে ২৭ জনের মৃত্যু, আহত ৬০+

ব্যাংককের একটি বারে অগ্নিকাণ্ডে ২৭ জনের মৃত্যু, আহত ৬০ জনের বেশি।

ব্যাংককে বারে অগ্নিকাণ্ডে ২৭ জনের মৃত্যু, আহত ৬০+

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮ নারীসহ ২৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৬০ জনেরও বেশি। এছাড়া, বেশ কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাতে ব্যাংককের চাতুচাক এলাকার রং বিয়ার না লাত ফ্রাও বারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মানুষজন আগুনের মধ্য দিয়ে দৌড়ে পালাচ্ছেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তদন্ত শুরু হয়েছে।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল নিহতদের প্রতি শোক জানিয়েছেন এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

বিজ্ঞাপন