সোমবার, ১৩ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

নীলফামারীর দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত হয়েছে।

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর-নদীয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ব্যাটারিচালিত মিথিলা ভ্যানচালকসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছে। রোববার বিকেল ৪টার দিকে ডোমার-জলঢাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত ভ্যানকে নিয়ন্ত্রণ হারানো দ্রুতগতির ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলে ভ্যানচালকসহ একই পরিবারের আরও তিনজন যাত্রী নিহত হন। নিহতদের মধ্যে রয়েছেন নাদিয়াপাড়ার অলি বর্মনের ছেলে মিথিলা ভ্যানচালক পরিমল বর্মন (৪০), প্রদীপ বর্মনের স্ত্রী প্রতিমা রানি (২৮), এবং দুই ছেলে পিতোসা (৮) ও যাদব (৪)।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য একজনকে রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

বিজ্ঞাপন