সোমবার, ২০ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

বর-কনে নিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ২, আহত ১২

কিশোরগঞ্জে মাইক্রোবাস দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ১২।

বর-কনে নিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ২, আহত ১২

নীলফামারীর কিশোরগঞ্জে বিয়ে শেষে কনে নিয়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় বর ও কনেসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে নীলফামারী-রংপুর আঞ্চলিক মহাসড়কের শাল্টিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন ৭ মাস বয়সী শিশু এবং অন্যজন ২০ বছর বয়সী এইচএসসি পরীক্ষার্থী।

নিহতদের নাম জীবন ইসলাম ও রিয়াদ ইসলাম। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সদর উপজেলার কচুকাটা এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোরছালিনের সঙ্গে কেশবা গ্রামের শরিফ মিয়ার মেয়ে সুমাইয়া আক্তারের বিয়ে হয়। বরযাত্রী হিসেবে প্রায় ১৫ জন মাইক্রোবাসে ছিলেন।

বিয়ের পর মাইক্রোবাসটি বাড়ি ফেরার পথে শাল্টিবাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব জানান, হাসপাতালে আসার পর দুইজনকে মৃত ঘোষণা করা হয়েছে এবং ১২ জনকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন