বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
অপরাধ

পটুয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

পটুয়াখালীতে গৃহবধূ মিলি আক্তার মায়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্ত চলছে।

পটুয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

পটুয়াখালীর মহিপুর থানার আলিপুরের নাইউরিপাড়া গ্রামে মিলি আক্তার মায়া (২৩) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে তার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মিলি একই এলাকার বাসিন্দা নাঈদের স্ত্রী এবং চাঁদপুর জেলার খোরশেদ আলমের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিলি ও নাঈদের পরিচয় ফেসবুকে হয় এবং প্রায় দুই বছর আগে তাদের বিয়ে হয়। রোববার সকালে স্বামী নাঈদ মিলিকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং মহিপুর থানা পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে। তবে মিলির মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহম্মেদ জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, 'মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

বিজ্ঞাপন