রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজধানীর আদাবরে খাল থেকে উদ্ধার অজ্ঞাত নারীর খণ্ডিত দেহাংশ

রাজধানীর আদাবর থেকে উদ্ধার হয়েছে অজ্ঞাত নারীর খণ্ডিত দেহাংশ।

রাজধানীর আদাবরে খাল থেকে উদ্ধার অজ্ঞাত নারীর খণ্ডিত দেহাংশ

রাজধানীর আদাবর এলাকার একটি খাল থেকে অজ্ঞাত নারীর খণ্ডিত দেহাংশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত দেহাংশের মধ্যে নারীর মাথা ও হাতের অংশ রয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকালে আদাবর ১০ নম্বর হাক্কারপাড় খাল থেকে বস্তাবন্দি এসব দেহাংশ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এছাড়া, নারীর দেহের খণ্ডিত অন্যান্য অংশ উদ্ধারে কাজ করছে পুলিশ। নারীর পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) টিমকে খবর দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

বিজ্ঞাপন