ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন আজ মঙ্গলবার ২০২৭ সালের জন্য নতুন হজ প্যাকেজ ঘোষণা করেছেন।
সরকারি মাধ্যমে দুইটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। হজ প্যাকেজ-১ এর খরচ ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং হজ প্যাকেজ-২ এর খরচ ৫ লাখ ০৫ হাজার ৬৪৮ টাকা।
এ বিষয়ে সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হয়। ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বিমান ভাড়া কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ নামে একটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যার খরচ হবে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।