বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১
ধর্ম

ফিলিস্তিনি ফুটবলারদের স্মরণে স্কটল্যান্ডে শোকসভা ও মোমবাতি প্রজ্বালন

স্কটল্যান্ডে ফিলিস্তিনি ফুটবলারদের স্মরণে শোকসভা ও মোমবাতি প্রজ্বালন করেছে মানবাধিকার কর্মীরা।

ফিলিস্তিনি ফুটবলারদের স্মরণে স্কটল্যান্ডে শোকসভা ও মোমবাতি প্রজ্বালন

স্কটল্যান্ডের গ্লাসগোতে ফিলিস্তিনি ফুটবলারদের স্মরণে একটি শোকসভা ও মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) হ্যাম্পডেন পার্ক স্টেডিয়ামের সামনে এই কর্মসূচির আয়োজন করে স্কটিশ মানবাধিকার কর্মীরা।

‘রেড কার্ড গ্লাসগো’ নামের একটি অ্যাক্টিভিস্ট গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ইসরায়েলি হামলায় নিহত শত শত ফিলিস্তিনি ফুটবলারকে স্মরণ করা হয়। অংশগ্রহণকারীরা স্টেডিয়ামের প্রবেশপথে ফুলের তোড়া রেখে এবং ফিলিস্তিনের জার্সি ও স্কার্ফ ঝুলিয়ে নিহত খেলোয়াড়দের প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় নীরবতা পালন করে নিহত ফিলিস্তিনি খেলোয়াড়দের সম্মানে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। একই দিনে স্কটল্যান্ডের নারী ফুটবল দলের একটি ম্যাচ ছিল ইসরায়েলের বিপক্ষে, যা হাঙ্গেরিতে দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন