সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
ধর্ম

হজযাত্রীদের জন্য ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার

হজযাত্রীদের জন্য ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

হজযাত্রীদের জন্য ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের বেঁচে যাওয়া ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

মন্ত্রী জানান, সাশ্রয় হওয়া এই অর্থ ৪ হাজার ৩৪১ জন হাজির ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। বাড়ি ভাড়া সাশ্রয় ও সার্ভিস চার্জ কমার কারণে এই অর্থ ফেরত দেওয়া সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, ২৩ জন হাজির চিকিৎসা ব্যয় তাদের স্বাস্থ্য বিমার অর্থের চেয়ে বেশি হওয়ায় তারা কোনো টাকা ফেরত পাচ্ছেন না।

সরকারি তিনটি প্যাকেজের ধরণ অনুযায়ী সাশ্রয় হওয়া অর্থ ফেরত পাবেন সরকারি হাজিরা। হজ প্যাকেজ ও আবাসনের ধরন অনুযায়ী হাজিদের ফেরত দেওয়া অর্থের পরিমাণ ভিন্ন হবে।

ধর্মমন্ত্রী আসন্ন ২০২৭ সালের হজের জন্য বিমান ভাড়া আরও কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণের কথাও জানান।

বিজ্ঞাপন