সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
ধর্ম

ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র ৫৪তম মৃত্যুবার্ষিকী আজ

ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র ৫৪তম মৃত্যুবার্ষিকী আজ, স্মৃতি রক্ষায় উদ্যোগের অভাব।

ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র ৫৪তম মৃত্যুবার্ষিকী আজ

সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ৫৪তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭২ সালের ৭ সেপ্টেম্বর ভারতের মাইহার রাজ্যের মদীনা ভবনে ১১০ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি।

১৮৬২ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ। ১৯১৮ সালে তিনি ভারতের মাইহারে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

ব্রিটিশ সরকার তাকে ‘খাঁ সাহেব’ উপাধিতে ভূষিত করে এবং ১৯৫২ খ্রিস্টাব্দে ভারতের সংগীত একাডেমি পুরস্কার পান। ১৯৫৪ সালে একাডেমির ফেলো নির্বাচিত হন।

১৯৫৮ সালে ‘পদ্মভূষণ’ ও ১৯৭১ সালে ‘পদ্মবিভূষণ’ এবং ১৯৬১ সালে বিশ্বভারতী কর্তৃক ‘দেশিকোত্তম’ উপাধিতে ভূষিত হন।

তিনি অসংখ্য গুণী শিষ্য রেখে গেছেন, তাদের মধ্যে অন্যতম পুত্র আলী আকবর খাঁ, জামাতা পণ্ডিত রবিশংকর, কন্যা রওশন আরা ওরফে অন্নপূর্ণা।

তবে, তার জন্মভূমি নবীনগর উপজেলার শিবপুর গ্রামে ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতিগুলো রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। মৃত্যুর ৪৯ বছর পরেও সংরক্ষণের অভাবে তার নিজ হাতে গড়া স্থাপনা নিশ্চিহ্ন প্রায়।

অন্যদিকে, সংগীত বিদ্যালয়, পর্যটনকেন্দ্র, অতিথি শালা, মিলনায়তন গড়ে তোলার জন্য দানকৃত নির্ধারিত জায়গাটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। মহান এই গুণিজনের স্মৃতিকে লালন করার জন্য সরকারি বা বেসরকারি পর্যায়ে কোনো উদ্যোগ বাস্তবায়িত হয়নি।

বিজ্ঞাপন