জন্মাষ্টমী উপলক্ষে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
ভারতের হাইকমিশনার বলেন, জন্মাষ্টমী শুধুমাত্র একটি নির্দিষ্ট সম্প্রদায়ের উৎসব নয়, বরং এটি সকল মানুষের উৎসব। তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে ইতিবাচক প্রত্যাশার কথা জানান।
তিনি আরও বলেন, “বাংলাদেশ ও ভারতের পাশাপাশি বিশ্বের সকল দেশের মানুষের মধ্যে সুসম্পর্ক ও শান্তি বজায় থাকুক।”
ঢাকেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। অতিথিরা হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।