রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো? উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, ১৭২ সড়ক বন্ধ
ধর্ম

মালয়েশিয়ায় চট্টগ্রাম সমিতির মাওলিদুর রাসুল মাহফিল অনুষ্ঠিত

মালয়েশিয়ায় চট্টগ্রাম সমিতির আয়োজনে মাওলিদুর রাসুল মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মালয়েশিয়ায় চট্টগ্রাম সমিতির মাওলিদুর রাসুল মাহফিল অনুষ্ঠিত

মাওলিদুর রাসুল (সা.) উপলক্ষে কুয়ালালামপুরে মিলাদ মাহফিল আয়োজন করেছে চট্টগ্রাম সমিতি মালয়েশিয়া। গত মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশি অধ্যুষিত এলাকা হাংতুয়ায় চকোলেট রেস্টুরেন্টের হলে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে মহানবীর (সা.) জীবন নিয়ে আলোচনা করেন ইসলামিক স্কলার শায়খ আব্দুল মোস্তফা রাহিম আজহারি। চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার সভাপতি ইসকান্দর মনিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক উল্লাহর সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন সাংবাদিক রফিক আহমদ খান, মোহাম্মদ নুরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ফজলে নুর বাপ্পি, সহ-সভাপতি হেলাল উদ্দিন, এরফানুল ইসলাম, হারুন চৌধুরী প্রমুখ।

আলোচনায় শায়খ আব্দুল মোস্তফা রাহিম আজহারি বলেন, ‘মানুষের মধ্যে চারটি গুণ থাকা উচিত— আমানত রক্ষা করা, সত্য কথা বলা, উত্তম চরিত্রের অধিকারী হওয়া এবং পবিত্রতা ও সংযম অবলম্বন করা। প্রতিটি মুসলিমের উচিত কোরআন সুন্নাহ অনুসারে জীবন গঠন করা।’

দীর্ঘ আলোচনা শেষে তিনি মুসলিম উম্মাহর শান্তি এবং বাংলাদেশি প্রবাসীদের নিরাপদ প্রবাসজীবন কামনায় দোয়া ও মোনাজাত করেন। মোনাজাতের পর তাবারুক বিতরণ করা হয়।

মিলাদ মাহফিলে আরো উপস্থিত ছিলেন মোস্তাক আল আমিন, মোহাম্মদ জামাল হোসেন, হাফেজ মোহাম্মদ হাবিবুল্লাহ, আতিক হাসান, শাহজাহান চৌধুরী, মোহাম্মদ আরাফাত এবং অনেক প্রবাসী বাংলাদেশি।

বিজ্ঞাপন