রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো? উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, ১৭২ সড়ক বন্ধ
ধর্ম

মিয়ানমার সরকার রোহিঙ্গাদের দেশে ফেরার প্রতিশ্রুতি দিলেও অস্বীকার জাতিগোষ্ঠীর অস্তিত্ব

মিয়ানমার সরকার রোহিঙ্গাদের দেশে ফেরার প্রতিশ্রুতি দিলেও তাদের অস্তিত্ব অস্বীকার করেছে।

মিয়ানমার সরকার রোহিঙ্গাদের দেশে ফেরার প্রতিশ্রুতি দিলেও অস্বীকার জাতিগোষ্ঠীর অস্তিত্ব

মিয়ানমার সরকার বিদেশে অবস্থান করা বাস্তুচ্যুত নাগরিকদের মর্যাদার সঙ্গে দেশে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানায়।

তবে, মিয়ানমার সরকার স্পষ্টভাবে উল্লেখ করেছে যে, বাস্তুচ্যুত নাগরিকদের তালিকায় রোহিঙ্গাদের নাম নেই। মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের নিজেদের নাগরিক হিসেবে স্বীকৃতি না দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছে।

মিয়ানমারের সরকার দাবি করেছে যে, রোহিঙ্গা শব্দের মাধ্যমে যে জাতিগত পরিচয়ের দাবি করা হয়, তার অস্তিত্ব দেশটিতে কখনোই ছিল না। এ অবস্থায় অধিকারকর্মীরা আশঙ্কা করছেন যে, দেশে ফেরার পর রোহিঙ্গারা আবারও বিপদের সম্মুখীন হতে পারেন।

জুলাই মাসে মালয়েশিয়া জানিয়েছিল যে, তারা পাঁচ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে। এদিকে, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গত বুধবার জানান, রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ মিয়ানমারে নেই। এর পরেই বৃহস্পতিবার মিয়ানমার সরকার এই বিবৃতি দেয়।

বিজ্ঞাপন