বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
ধর্ম

২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা

২৬ জুন সারাদেশে পবিত্র আশুরা উদযাপন হবে, চাঁদ দেখা কমিটি জানিয়েছে।

২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা

দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। আগামী শুক্রবার (২৬ জুন) সারাদেশে পবিত্র আশুরা উদযাপিত হবে।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, কাল বুধবার (১৭ জুন) থেকে পবিত্র মহররম মাস গণনা শুরু হবে।

জাতীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে, পবিত্র মহররম মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান-স্পারসো হতে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হয়েছে।

বিজ্ঞাপন