শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
মুন্সিগঞ্জে বাবা-মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ, শিশুর মৃত্যু স্পেনে ট্রেন দুর্ঘটনায় ৬৮ জনের মৃত্যু, জাতীয় শোক ঘোষণা স্পেনে ট্রেন দুর্ঘটনা: কোপা দেল রের ২৪ ম্যাচ স্থগিত সুদানে মার্কেটে হামলা, ১০০ এর বেশি নিহত: মানবাধিকার সংগঠন স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৬৮, আহত ৮০ জন স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত বেড়ে ৬৪, নিরাপত্তা নিয়ে উদ্বেগ স্পেনে ট্রেনের সংঘর্ষে নিহত ৩০, রেলপথের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৪৬, উদ্ধার কার্যক্রম চলছে ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি
জাতীয়

এসআই আকবরের মৃত্যুদণ্ড, ২ কনস্টেবলের যাবজ্জীবন কারাদণ্ড

সিলেটে রায়হান আহমদ হত্যা মামলায় সাবেক এসআই আকবরকে মৃত্যুদণ্ড, ২ কনস্টেবলের যাবজ্জীবন কারাদণ্ড।

এসআই আকবরের মৃত্যুদণ্ড, ২ কনস্টেবলের যাবজ্জীবন কারাদণ্ড

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা মামলায় সাবেক উপপরিদর্শক আকবর হোসেন ভূঁইয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় কনস্টেবল হারুন অর রশিদ ও টিটু চন্দ্র দাসকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টা ২০ মিনিটের দিকে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুল মজিদ মুন্সী এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি আকবর হোসেন ভূঁইয়াকে এক লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

২০২০ সালের ১০ অক্টোবর রাতে সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে রায়হান আহমদকে নির্যাতন করা হয়। পরদিন ১১ অক্টোবর তার মৃত্যু হয়। এ ঘটনায় রায়হানের স্ত্রী পুলিশি হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করেন।

২০২১ সালের ৫ মে আদালতে অভিযোগপত্র জমা দেয় পিবিআই। একই বছরের ৩০ সেপ্টেম্বর মামলার বিচার শুরু হয়। মামলার অন্য তিন আসামিকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন