পিরোজপুরে মানিক পশারীর মুক্তিযোদ্ধা সনদ ও দাফন নিয়ে বিভিন্ন ঘটনার তদন্তের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আজ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মানিক পশারীর মৃত্যু, দাফন এবং মুক্তিযোদ্ধা সনদের সত্যতা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। এ কারণে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খানের নির্দেশনায় গঠিত কমিটিকে ঘটনার বিস্তারিত বিবরণ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্ত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে মানিক পশারীর মুক্তিযোদ্ধা সনদ বিষয়ে তদন্ত কার্যক্রম সম্পন্ন করার জন্য বলা হয়েছে।
মন্ত্রণালয় জানায়, মুক্তিযুদ্ধের চেতনা ও মর্যাদা রক্ষা করার লক্ষ্যে তারা মুক্তিযোদ্ধার তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের বাতিলের জন্য কাজ করছে।
এছাড়া, মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা অবমূল্যায়িত না হয় সে বিষয়েও মন্ত্রণালয়ের অবস্থান স্পষ্ট।