শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
মুন্সিগঞ্জে বাবা-মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ, শিশুর মৃত্যু স্পেনে ট্রেন দুর্ঘটনায় ৬৮ জনের মৃত্যু, জাতীয় শোক ঘোষণা স্পেনে ট্রেন দুর্ঘটনা: কোপা দেল রের ২৪ ম্যাচ স্থগিত সুদানে মার্কেটে হামলা, ১০০ এর বেশি নিহত: মানবাধিকার সংগঠন স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৬৮, আহত ৮০ জন স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত বেড়ে ৬৪, নিরাপত্তা নিয়ে উদ্বেগ স্পেনে ট্রেনের সংঘর্ষে নিহত ৩০, রেলপথের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৪৬, উদ্ধার কার্যক্রম চলছে ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি
জাতীয়

পিরোজপুরে মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন

পিরোজপুরে মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

পিরোজপুরে মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর গার্ড অব অনার প্রদান ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় পিরোজপুর পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, পিরোজপুর সদর উপজেলা কমান্ড এই মানববন্ধন করে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আহমেদ শহিদুল হক, সাবেক আর্মি সিনিয়র ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা সোলাইমান মল্লিক, জেলা কমিটির সদস্য অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য রাজ্জাক সরদার ও আব্দুল মান্নান ধরানী।

এছাড়া সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ এবং সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী সরদারসহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মানিক পশারীর মৃত্যুর পর গার্ড অব অনার ও দাফনে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তাঁরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বক্তারা আরও বলেন, মানিক পশারী একজন গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা। যদি তাঁর মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে কারও আপত্তি থাকে, তবে তা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে অভিযোগের মাধ্যমে নিষ্পত্তি করা উচিত। এ ধরনের ঘটনায় মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা ক্ষুণ্ন হয় বলেও তাঁরা উল্লেখ করেন।

বিজ্ঞাপন